রাজনগরের কাশিপুর চা বাগান ম্যানেজারের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরের কাশিপুর চা বাগান ম্যানেজারের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ

  • মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাশিপুর চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ শ্রমিকদের। ম্যানেজারের অপসারণের দাবিতে সোমবার ৩০ নভেম্বর কর্মবিরতিও পালন করে শ্রমিকরা। ইউএনওর হস্তক্ষেপে শ্রমিকরা কাজে যোগ দিলেও দাবির প্রতি অটল শ্রমিকরা।

Manual8 Ad Code

১৩৯ একর আয়তনের কাশীপুর চা-বাগানে নিয়মিত শ্রমিক হচ্ছেন ১৬ জন এবং অনিয়মিত শ্রমিক ১৬০ জন।

বাগানের সহকারী ম্যানেজার আতাউর রহমান খানের বিরুদ্ধে শ্রমিক নেত্রী উষা কুর্মি, সর্দার জয়রাম, রিপন পাশি নানা অভিযোগ করেন, কথায় কথায় শ্রমিক ছাটাই। বাগানে বহিরাগত নারী নিয়ে আমুদ-ফূর্তি, বিদেশি মদের আড্ডা,সার চুরি, গাছ চুরি ও শ্রমিকদের নানা সুযোগ-সুবিধার অর্থ আত্মসাৎ করাই হচ্ছে ম্যানেজারের কাজ। এক সাথে ২০জন কর্মি ছাটাই ও টিলাবাবু অমৃত লাল দেবকে বদলীর করেন। ম্যানেজারে অপকর্মের প্রতিবাদে ও অপসারণের দাবিতে সোমবার ৩০ নভেম্বর সারাদিন কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

বিক্ষোভকারী শ্রমিকরা আরও জানান, আতাউর রহমান খান বাগানের সহকারী ব্যবস্থাপকের দায়িত্ব গ্রহনের পর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। কিন্তু কথায় কথায় শ্রমিকদের ছাটাই করা ও ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখেন ওই ব্যবস্থাপক। তারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও তা আমলে নেয় নি।

বিষয়টি নিয়ে রাজনগর উপজেলা প্রসাশন ও টি-বোর্ডের পরিচালকগণ বৈঠক করে শ্রমিকদের দাবী আদায়ের আশ্বাস দেন। ছাটাইকৃত ২০ শ্রমিককে র্পূণবহাল ও ম্যানেজার বদলীর ব্যাপারে তদন্ত সাপেক্ষে ৭ দিনের সময় নিয়েছেন তারা। সমাধানের পর মঙ্গলবার ০১ ডিসেম্বর সকাল থেকে ওই বাগানের শ্রমিকরা কাজে যোগদান করেছে।

Manual6 Ad Code

বাগানের শ্রমিক সুত্রে জানা গেছে ২০০১ সালে রাজনগর চা-বাগানের ফাঁড়ি বাগান কাশিপুর চা-বাগান মাহী বি চৌধুরীর কাছ থেকে ইজারা মালিকানা ক্রয় করেছিলেন সিলেটের বিতর্কিত শিল্পপতি আলহাজ রাগীব আলী চৌধুরী। রাগিব আলীর দায়ের করা সত্ত্ব মামলা নিষ্পত্তি হওয়ার প্রেক্ষিতে মৌলভীবাজার আদালতের নির্দেশে বিগত ২০১৮ সালের ১৩ মে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কাশিপুর চা-বাগানের মালিকানার দখল বুঝে নেয় বাংলাদেশ চা বোর্ড।

Manual7 Ad Code

ব্যবস্থাপক আতাউর রহমান খানের সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জানান, সোমবার রাতে টি-বোর্ডের পরিচালকসহ বৈঠক হয়েছে। বহিস্কৃত ২০ শ্রমিকের পূর্ণবহাল করা হবে। সাতদিনের মধ্যে ম্যানেজারের ব্যাপারে তদন্তপুর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!