কুড়িগ্রামের রৌমারীতে নৌকা প্রার্থী-২ ও স্বতন্ত্র-১ ইউপি চেয়ারম্যান নির্বাচিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

কুড়িগ্রামের রৌমারীতে নৌকা প্রার্থী-২ ও স্বতন্ত্র-১ ইউপি চেয়ারম্যান নির্বাচিত 

  • শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন কঠোর ও নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২৮টি ভোট কেন্দ্রে সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। এ নির্বাচনে ৩নং বন্দবেড় ইউনিয়নের যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে ১২ হাজার ৫১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে ৫ হাজার ৪১৯ ভোট পেয়ে পরাজিত হয়।
অপর দিকে ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নে এ,কে এইস,এম রেজাউল করিম  মাষ্টার  আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে ৩ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আমির হোসেন স্বতন্ত্র প্রার্থী (টেবিল ফ্যান)  প্রতীক নিয়ে ৩ হাজার ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
৬ নং চরশৌলমারী ইউনিয়নের সাইদুর রহমান দুলাল স্বতন্ত্র প্রার্থী (ঢোল) প্রতীক নিয়ে ৫ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কেএম ফজলুল হক মন্ডল আওয়ামী লীগ প্রার্থী  (নৌকা) প্রতীক নিয়ে ৪ হাজার ২২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!