বাংলাদেশী কর্মী নিয়োগে সিঙ্গাপুর সরকারের নতুন ঘোষণা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বাংলাদেশী কর্মী নিয়োগে সিঙ্গাপুর সরকারের নতুন ঘোষণা 

  • শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code
রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর ::
সিঙ্গাপুরে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো: তৌহিদুল ইসলাম সিঙ্গাপুর সরকারের জনশক্তি মন্ত্রী মি. তান সি লেং এর সাথে সাক্ষাতকালে বৃহস্পতিবার ০৩ ডিসেম্বর তিনি এ ঘোষণা প্রদান করেন বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন, সিঙ্গাপুর।
উল্লেখ্য, সিঙ্গাপুর একমাত্র দেশ যেখানে কোভিড-১৯ মহামারীজনিত কারণে কোন বাংলাদেশি অভিবাসী কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি। সিঙ্গাপুরে নিযুক্ত হাইকমিশনার মো: তৌহিদুল ইসলাম এবিষয়ে সিঙ্গাপুর সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
হাইকমিশনারের অনুরোধের পর জনশক্তি মন্ত্রী মি. তান সি লেং জানান যে, সিঙ্গাপুর বিদেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করবে। তিনি অপেক্ষমাণ বাংলাদেশি অভিবাসী কর্মীদের সিঙ্গাপুরে আগমন দ্রুত ও সহজতর করার লক্ষ্যে নতুন ওভারসীজ ট্রেনিং সেন্টার চালু এবং বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর/সুবিধাজনক স্থানে সিঙ্গাপুরের নিজস্ব অর্থায়নে কোভিড-১৯ টেস্টিং/হেলথ স্ক্রিনিং সেন্টার স্থাপন করা হবে বলে জানান।
তিনি উল্লেখ করেন যে, সিঙ্গাপুরস্থ বাংলাদেশী ও অন্যান্য অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে যা কোভিডকালীন সময়ে সঙ্কুচিত আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচন করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!