মৌলভীবাজারে মাইন বিস্ফোরনে নিহত মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

মৌলভীবাজারে মাইন বিস্ফোরনে নিহত মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

  • রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: ১৯৭১ সালে এই দিনে  মৌলভীবাজারে পাকবাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরনে নিহত ২৪ জন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপিত নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

Manual4 Ad Code

রোববার ২০ ডিসেম্বর সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরনে শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলকের সম্মুখে পতাকা উত্তোলন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual6 Ad Code

পরে পৃথক ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Manual4 Ad Code

৭১ সালে এই দিনে বিজয়ের ৪ দিনের মাতায় যখন মুক্তিযোদ্ধারা বাড়ীতে ফেরার উদ্দ্যেশে জড়ো হতে থাকেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যাম্পে। হঠাৎ পাক বাহিনীর ফেলে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে বিদ্যালয় এলাকা।

এ ঘটনায় ২৪ জন মুক্তিযোদ্ধা মারা যান। এরপর থেকে দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করেন মৌলভীবাজারবাসী।

এছাড়া শহীদদের স্বরণে স্মৃতিচারন, কবিতা পাঠের আসর ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!