গরম পা‌নি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিলেন স্বামী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

গরম পা‌নি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিলেন স্বামী

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code
এইবেলা ডেস্ক :: 

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আবদা গ্রামে যৌতুকের টাকা না‌ পেয়ে গরম পা‌নি দিয়ে অনামিকা দেব নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তাঁর স্বামী সঞ্জিদ কান্তি নাথ । গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন এ গৃহবধূ।

Manual7 Ad Code

সোমবার ২১ ডিসেম্বর হাসপাতালে গিয়ে দেখা যায়, বিছানায় কাতরাচ্ছেন অনামিকা দেব । শরীরের অর্ধেক অংশ কাপড়ে ঢাকা। পিঠ,গলাসহ যেটুকু আবরণহীন তার পুরোটাই ঝলসে গেছে ।

Manual7 Ad Code

অনামিকা জানান, সঞ্জিদ কান্তি নাথ  গতকাল রোববার সকাল সাড়ে ৮ টার দিকে বাপের বাড়ি থেকে কিছু টাকা এনে দেয়ার জন্য চাপ দেন। অনামিকা টাকা এনে দি‌তে পারবেননা বলে জানালে তখন বেশ রেগে গিয়ে গালাগাল শুরু করেন সঞ্জিদ। একপর্যায়ে ছুটে এসে চুলা থেকে গরম পা‌নির কেট‌লি তুলে তার শরীরে ঢেলে দেন। পরে আমি বাড়ি থেকে একরকম পালিয়ে হাসপাতালে আসি।

তি‌নি আরও জানান,২০১৫ সা‌লে তা‌দের পা‌রিবা‌রিকভা‌বে বি‌য়ে হয়। বি‌য়ের পর তার বাবার বা‌ড়ি‌ থে‌কে সোনা গহনা বিক্রি করে স্বামী‌কে সিএনজি কিনে দেই। এরপরও বি‌ভিন্ন সময় যৌতু‌কের জন্য মারধর কর‌তো তা‌কে। এছাড়াও ননদ লাকি রানী দে এবং ননদের স্বামি সঞ্জদি দে  আমার স্বামীকে সব সময় খারাপ পরামশ দিয়ে আমার উপর নির্যাতন চালাতো।

Manual6 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে, তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!