নাগেশ্বরীতে মিনি গার্মেন্টসে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

নাগেশ্বরীতে মিনি গার্মেন্টসে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি

  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের নাগেশ্বরী বিদ্যুৎ পাড়ায় তৈরি হয়েছে মিনি গার্মেন্টস। এতে বেকার যুব ও মহিলাদের  জন্য তৈরি হয়েছে কর্মসংস্থান।
করোনার কারনে  ঢাকায় গার্মেন্টস শ্রমিক চাকুরি হারিয়ে বাড়ীতে বেকার থেকে মানবতার জীবন যাপন করছিল অনেকে। করোনা কালিন সময়ে নাগেশ্বরীর শহিদুল ইসলাম শহিদ নিজ উদ্দ্যোগে নাগেশ্বরীর বিদ্যুৎ পাড়ায় তৈরী করে বিএম গার্মেন্টস।
এখানে তৈরি করা হয় প্যান্ট, শার্ট, কম্বল, বোরকা, ফ্রোকসহ বিভিন্ন জাতের পোশাক সামগ্রী। আর এই গার্মেন্টসে প্রায় ২৫-৩০জন শ্রমিক প্রতিদিন কাজ করে তাদের সংসার চালায়। শ্রমিক ফজিলা বেগমের সাথে কথা বললে সে জানায় আমি বাড়ীতে বেকার বসেছিলাম এখানে চাকুরী করে যা বেতন পাই তাতে আমার সংসার চলছে।
শ্রমিক শাকিল আহমেদ বলেন, আমি ঢাকায় গার্মেন্টসে চাকুরী করতাম করোনায় চাকুরী চলে যাওয়ায় বাড়ীতে বেকার বসে ছিলাম এখন এখানে চাকুরী পেয়ে অনেক খুশি।
প্রতিবেশি আব্দুল হান্নান  মাষ্টার বলেন, গ্রামে এ ধরনের কোন প্রতিষ্ঠান নাই, তাই এই প্রতিষ্ঠানটি তৈরী করে বেকারদের কাজের ব্যবস্থা করায় আমরা এলাকাবাসী শহিদুলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ বলেন ক্ষুদ্র আকারে এই গার্মেন্টস সহ  বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই আমার একমাত্র লক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!