করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়াল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়াল

  • শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক  ::

Manual5 Ad Code

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। এক বছরেও গতি কমেনি এতটুকু। রোজ নতুন নতুন এলাকায় সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। আবার নতুন ধরনও দেখা যাচ্ছে ব্রিটেনসহ বিশ্বের কয়েকটি দেশে। এরই মধ্যে করোনাভাইরাসে মৃত্যু আরেকটি মাইলফলক ছাড়িয়ে গেছে। ২০ লাখের গণ্ডি পেরিয়ে গেছে করোনায় মৃত্যুর সংখ্যা। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

Manual7 Ad Code

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার সকাল সোয়া ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২০ লাখ দুই হাজার ৪০৭ জন। আর আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৪৭২ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৬৮ লাখ ১২ হাজার ৬২৩ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৩৮ লাখ। মৃতের সংখ্যা চার লাখের কাছাকাছি।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ সাত হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৮৩ লাখের বেশি। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে শনাক্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখের বেশি।

মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে– রাশিয়া, ইতালি, ফ্রান্স, স্পেন ও ইরানে।

Manual1 Ad Code

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে এই মহামারী ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!