ফুলবাড়ীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত- ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা

ফুলবাড়ীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত- ১

  • সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

রতি কান্ত রায়,কুড়িগ্রাম ::  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৭ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৫ টায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বাকিনুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামে। এ সময় গুরুতর আহত হন আরও ৯ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত যুবক ভাঙ্গামোড় এলাকার ছলিম মিস্ত্রির ছেলে।

Manual8 Ad Code

ফুলবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সংঘর্ষে ব্যবহৃত বিভিন্ন ধরনের লোহার রড, বিদ্যুতের তাঁর , দেশীয় ধারালো অস্ত্রসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের চাচা খলিলুর রহমান বাদী হয়ে রবিবার দিবাগত রাত ১২ টায় ২৮ জনসহ আরও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার খোঁচাবাড়ী এলাকার ছলিম মিস্ত্রি ও সহিদুল মেম্বারের মধ্যে দুই একর ১৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিল। বিবাদমান জমিতে ছলিম মিস্ত্রীর রোপনকৃত সরিষা ক্ষেত থেকে জোড়পূর্বক শহিদুল মেম্বারসহ তার লোকজন সরিষা তুলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডতার এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

Manual7 Ad Code

সংঘর্ষে বাকিনুর ইসলাম ঘটনাস্থলেই মারা যান। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই ঘটনাস্থল থেকে লাশসহ নবিয়া বেগম (৬২) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার সকালে জেল হাজতে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদর গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!