কুলাউড়া জয়চন্ডীতে চুরির অভিযোগে গাম্বু আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কুলাউড়া জয়চন্ডীতে চুরির অভিযোগে গাম্বু আটক

  • বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল মসজিদ মার্কেটের পশ্চিমের বাড়ি থেকে চুরির অভিযোগে রাজু মিয়া ওরফে গ্রাম ওরফে গাম্বু (৩৫) নামক এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।

জানা যায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে রংগীরকুল মসজিদ মার্কেটের পশ্চিমের বাড়ির বাসিন্দা সুরিয়া বেগমের ঘর থেকে একটি ব্যাগ চুরি করে নিয়ে যায় গাম্বু ওরফে গ্রাম। এসময় সুরিয়া বেগম বিষয়টি টের পেয়ে গাম্বুর বাড়িতে এসে ব্যাগটি ফেরত চাইলে উল্টো তাকে মারধর করে। তাৎক্ষণিক সুরিয়া বেগম বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আজমল আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানান।

Manual6 Ad Code

ঘটনার খবর পেয়ে ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন গাম্বুর ঘরে গিয়ে তল্লাশি চালিয়ে সুরিয়া বেগমের ব্যাগ উদ্ধার করেন এবং গাম্বুকে আটক করে রাখেন। পরে কুলাউড়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এদিকে এই গ্রাম ওরফে গাম্বুর বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত থাকার গুঞ্জন রয়েছে এলাকায়।

Manual3 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের সদস্য (৭ নং ওয়ার্ড) মো. আজমল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রাম ওরফে গাম্বুর ঘর থেকে সুরিয়া বেগমের ব্যাগ উদ্ধার করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!