নৃত্যে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে আরিয়ান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

নৃত্যে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে আরিয়ান

  • বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক, এইবেলা :: ছোটবেলা থেকেই চঞ্চল এবং স্বপ্নবাজ সুনামগঞ্জের ছাতকের আরিয়ান নৃত্যে প্রতিষ্ঠিত শিল্পী হয়ে আলো ছড়াতে বদ্ধ পরিকর। সেই লক্ষে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তালিম নিচ্ছেন একাধিক গুরুর কাছ থেকে। বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিলেট শাখায় চার বছর মেয়াদী নৃত্যে ডিপ্লোমা কোর্সে অধ্যয়ণরত আছেন। পরিবার ও গুরুদের উৎসাহ উদ্দিপনায় এগিয়ে যাচ্ছেন দিন দিন তার স্বপ্নের পথে। করছে বিভিন্ন স্টেজে নিয়মিত নৃত্য। এমনকি নৃত্যে পেয়েছেন অসংখ্য পুরস্কার।

Manual8 Ad Code

জাবেদ আহমেদ আরিয়ান উপজেলার সিংচাপইড় গ্রামের বাবা মোহাম্মদ আক্তার হুসেন ও মা মোছা. লাভলী বেগমের কোল আলো করে ২০০৪ সালে জন্মগ্রহন করে। বুঝতে শেখার পর থেকে একটাই স্বপ্ন, পড়াশোনার পাশাপাশি সে উচ্চতর নৃত্য শিক্ষায় ডিগ্রী লাভ করা। এরপর নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি নাচের স্কুল খুলে তা আরো আগ্রহী সবার মাঝে ছড়িয়ে দেয়া। ২০১৪ সালে নিজের গ্রামের জগঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ২০১৯ সালে একতা উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন করে।  জাউয়া বাজার পাইগাও উচ্চ বিদ্যালয় থেকে এবার এস এস সি পরীক্ষায় অংশ নিবে।

Manual5 Ad Code


আরিয়ানের মা মো. লাইলী বেগম বলেন, অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা কওে নাচ শেকাতে হচ্ছে আরিয়ানকে। আমাদের দেশে নাচের ক্ষেত্রে অনেকে এখনও ভিন্ন চোখে দেখে। বিশেষ করে ছেলেদের বেলায়।

নৃত্য প্রশিক্ষক প্রতিভা রায় কেয়া বলেন, আরিয়ান কবুব মনযোগ সহকারে নৃত্যও চর্চা করে । আমার বিশ্বাস একদিন সে তার স্বপ্নকে স্পর্শ করবে।

ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্য বহন করা নৃত্য, এদেশের শিল্পকলার মধ্যে অন্যতম একটি শাখা। দেশ-বিদেশে বরেন্য নৃত্যশিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করছেন। এমনকি নাচের মাধ্যমে অনেক বড় বড় প্রতিবাদ সম্পন্ন করা হয়েছে। বরেণ্য নৃত্য শিল্পীরা তাদের শিল্প দিয়ে বুঝিয়েছেন নাচও প্রতিবাদের অন্যতম ভাষা। তেমনি জাবেদ আহমেদ আরিয়ান তার অদম্য চেষ্টা আর সাহসী মনোভাব নিয়ে যেতে চান বহু দুরে।

Manual7 Ad Code

জাবেদ আহমদ আরিয়ান অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে।

জাবেদ আহমদ আরিয়ান বলেন, অনেক অপমান-লানচনা কে তুচ্ছ করে নিজেকে লেখাপড়ার পাশাপাশি নৃত্যে ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে এগিয়ে চলছি। সকল বাঁধাকে পাত্তা না দিয়ে নিজের স্বপ্নকে বেশি গুরত্ব দিচ্ছি।
জাবেদ আহমদ আরিয়ান ইতোমধ্যে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়সহ আরো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার অর্জন করছে।
আরিয়ান বর্তমানে জেলা শিল্পকলা একাডেমী সিলেটর নৃত্যকলা বিভাগে প্রশিক্ষণের পাশাপাশি প্রতিভা রায় কেয়া, সিনিহা সাহা ঝুমা ও শাহিদুল ইসলাম বহ্নি প্রশিক্ষকদের কাছ থেকে নৃত্যে তালিম নিয়েছে। সে নৃত্য চর্চার পাশাপাশি দিগন্ত থিয়েটার সিলেট ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে।
মানুষ তার প্রতিভাকে কাজে লাগিয়ে পৃথিবী জয় করে নিতে পারে। আরিয়ান তার প্রতিভা, অদম্য চেষ্টায় নিজের স্বপ্নকে ছাড়িয়ে যাক। এমনটাই নৃত্য, স্কুলের শিক্ষক ও মা-বাবা, আত্মীয়-স্বজন সবার চাওয়া।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!