এবার সৌদির বিচার বিভাগে নিযুক্ত হচ্ছে ৫৩ নারী কর্মকর্তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

এবার সৌদির বিচার বিভাগে নিযুক্ত হচ্ছে ৫৩ নারী কর্মকর্তা

  • শনিবার, ৬ জুন, ২০২০

Manual1 Ad Code

সৌদি আরবের বিচার বিভাগে ৫৩ জন নারী কর্মকর্তা নতুন করে নিযুক্ত হচ্ছেন। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় এক ফরমানে এ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual2 Ad Code

এ সিদ্ধান্তের ফলে এই প্রথম সৌদির বিচার বিভাগে তদন্ত কর্মকর্তা হিসেবে অন্তত ৫৩ জন নারীকে নিয়োগ দেয়া হচ্ছে বলে সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়, সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের জারি করা এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, এসব নারী কর্মকর্তাদের বিচার বিভাগের নির্দিষ্ট কিছু মামলার তদন্তের দায়িত্ব দেয়া হতে পারে।

Manual8 Ad Code

এদিকে সৌদি আরবের প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র ডাক্তার মজিদ আল-দেশিমানি ৫৩ নারী কর্মকর্তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি বলেছেন, সবমিলিয়ে ১৫৬ জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, খুব শিগগির তাদেরকে নিজ নিজ দায়িত্ব অর্পণ করা হবে।

Manual7 Ad Code

এ নিয়োগের ফলে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের বৃহৎ সংস্কার কর্মসূচী ভিশন- ২০৩০ বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব। এর আওতায় নারীদের ব্যাপক স্বাধীনতা নিশ্চিত করতে গত বছর তাদের গাড়ি চালানোর অনুমোদনও দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!