আত্রাইয়ে রেলগেট থাকলেও নেই স্থায়ী গেটম্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাইয়ে রেলগেট থাকলেও নেই স্থায়ী গেটম্যান

  • শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

Manual3 Ad Code

নওগাঁর আত্রাই রেল গেটে দীর্ঘ ১৫ বছর থেকে নাম মাত্র মাইনায় গেটম্যানের দায়িত্ব পালন করছেন শ্রবনশক্তি প্রতিবন্ধী এক বৃদ্ধ। গেট থাকলেও এখানে রেলওয়ের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত কোন গেটম্যান নেই। সাময়িক ভাবে দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাসিক ৫০০ টাকা দিয়ে নিযুক্ত করা হয় এ বৃদ্ধকে। প্রায় ৬৫ বছর বয়সী মো. জানে আলম শেখ নামের এ বৃদ্ধ শ্রবনশক্তি প্রতিবন্ধী।

Manual7 Ad Code

জানা যায়, আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তর পাশে একটি ও দক্ষিণ পাশে রেল ব্রিজ সংলগ্ন একটি গেট রয়েছে। উত্তর পাশের গেটে রেলওয়ের পক্ষ থেকে দুইজন গেটম্যান নিয়োগ দেয়া হলেও দক্ষিণ পাশের গেটে কোন গেটম্যান নিয়োগ দেয়া হয়নি। ফলে এখানে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটতো। এসব দুর্ঘটনা এড়াতে প্রায় ১৫ বছর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৫০০ টাকা মাইনায় আজকের বৃদ্ধ জানে আলম শেখকে গেটম্যান হিসেবে নিযুক্ত করা হয়। সে সময় থেকে আজও বৃদ্ধ জানে আলম শেখ এককভাবে ২৪ ঘন্টা গেটম্যানের দায়িত্ব পালন করে আসছেন ।

Manual5 Ad Code

এদিকে এ রেল লাইন দিয়ে প্রতিদিন প্রায় ১৪ জোড়া যাত্রীবাহী ট্রেন ও আরও কয়েক জোড়া মালবাহী ট্রেন চলাচল করে। দিবা রাত্রি একার পক্ষে গেম্যানের দায়িত্ব পালন অনেকটা অসম্ভব হয়ে পড়ে। ফলে রাত্রি কালীন সময়ে এ গেটে ছোট বড় দুর্ঘটনাও ঘটে।

গেটম্যানের দায়িত্বরত জানে আলম শেখ বলেন, আমি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এ ঘাণি টেনে আসছি। সরকারী ভাবে আমার আর চাকুরী হবেও না। তবে আমার ছেলের জন্য রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। তাকে যেন কর্তৃপক্ষ এ চাকুরী দেন।

আত্রাই থাকান অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, যেহেতু রেললাইনের উপর দিয়ে এ রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তাটিও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এখানে স্থায়ী গেটম্যান না থাকায় গত কয়েকদিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছে। সকল প্রকার দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে গেটম্যান নিয়োগ দেয় প্রয়োজন।

Manual3 Ad Code

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের শান্তাহার উর্ধতন সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশের রেলগেটে গেটম্যান নিয়োগের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই এখানে গেটম্যান নিয়োগ দেয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!