যুক্তরাজ্যে সড়কে প্রাণ গেলো রাজনগরের দম্পতির : গ্রামের বাড়িতে মাতম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

যুক্তরাজ্যে সড়কে প্রাণ গেলো রাজনগরের দম্পতির : গ্রামের বাড়িতে মাতম

  • বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, যুক্তরাজ্য ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা আবদুর রহমান মুয়িম (৪৮) ও পাপিয়া বেগম (৩৮) নামক দম্পতি যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ২ জনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

Manual1 Ad Code

গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক তিনটার দিকে তারা দূর্ঘটনার শিকার হয়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন দেশে বসবাসকারী নিহত পাপিয়া বেগমের ফুফাতো ভাই মোহাম্মদ আলাম এবং নিহত আবদুর রহমান মুয়িমের ভাতিজা ফয়সল মিয়া।

Manual3 Ad Code

দূর্ঘটনাকবলিত গাড়ী

আবদুর রহমান মুয়িমের বাড়ি রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামে এবং তাঁর স্ত্রী পাপিয়া বেগমের বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।

Manual6 Ad Code

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার যুক্তরাজ্যের রেডিস বার্মিংহাম রোডে এ দুর্ঘটনা ঘটে। পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। আর পাপিয়ার স্বামী ব্যবসায়ী আবদুর রহমান মুয়িমকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুর রহমান মুয়িম ও পাপিয়া বেগম ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছেন।

ঘটনার দিন ওই দম্পতি বার্মিংহাম এলাকার একটি বাড়িতে খাবার বিলি করতে যান। খাবার বিলি করে ঘরে ফেরার পথে তাঁদের গাড়ি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। তাঁদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তাঁদের মৃত্যুর খবর দেশে জানাজানির পর আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও তারা দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!