কুলাউড়ায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও লুঠপাট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও লুঠপাট

  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ের বিজলি এলাকা থেকে ওয়াজ মাহফিল শেষ করে কমলগঞ্জের নিজ গন্তব্যে ফেরার পথে গাড়ীবহরে দূর্বৃত্তদের হামলা ও লুঠপাটের শিকার হন কমলগঞ্জ উপজেলার মাধবপুর নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সহ সভাপতি, শায়েখ মাওলানা নুরুল মুত্তাক্বীন জুনাইদ।

Manual3 Ad Code

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি এলাকায় ওয়াজ মাহফিল শেষ করে কমলগঞ্জ উপজেলার মাধবপুর নোওয়াগাঁও গ্রামের উদ্দেশ্যে তার দুই সফর সঙ্গী হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ ও রাজা মিয়াকে নিয়ে রওনা দেন। পথিমধ্যে দুর্বৃত্তদের হামলার ও লুটপাটের শিকার হন তিনি ও তার ২ সফর সঙ্গীসহ গাড়ী চালক।

Manual4 Ad Code

মাওলানা নুরুল মুত্তাক্বীন জুনাইদ সাহেবের ছোট ভাই হুসাইন আহমেদ খালেদ জানান, তার বড় ভাই ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে টিলাগাঁও ও কটারকোনার মধ্যবর্তী নির্জন সড়কে আকস্মিকভাবে গাছ ফেলে তার বহনকারী গাড়ির গতিরোধ করে মুখোশ পড়া সঙ্গবদ্ধ দূর্বৃত্তরা। এক পর্যায় কোন কিছু না বলেই তাদের গাড়ীর উপর হামলা চালায়। এতে তাদের বহন করা প্রাইভেট কারের সামনের গ্লাস ও ডানপাশের দরজার গ্লাস সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়। পরে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে নগদ বিশ হাজার টাকা ও ১টি মুঠোফোন লুঠ করে নিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন এই বিষয়ে আমরা মামলার করার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যপারে কুলাউড়া থানার ওসি বিনয় কুমার বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনও কেউ এ বিষয়ে কোন অভিযোগ করেন নি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!