শেওলা স্থলবন্দর ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

শেওলা স্থলবন্দর ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

  • বুধবার, ৩ মার্চ, ২০২১

Manual6 Ad Code

আব্দুর রব, শেওলা স্থলবন্দর থেকে ফিরে :

Manual2 Ad Code

ভারতের আসাম রাজ্যের বিভিন্ন কারাগারে সাজাভোগের পর বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশী নাগরিক। বুধবার দুপুরে ভারতীয় বিএসএস ও আসাম সীমান্ত পুলিশ এসব বাংলাদেশীদের বিজিবি ও শেওলা স্থলবন্দর পুলিশের নিকট হস্তান্তর করেছে। এসময় উপস্থিত ছিলেন বিজিবি বড়গ্রাম কোম্পানি কমান্ডার লোকমান হাকিম ভূইয়া, শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ আবুল কালাম, বিয়ানীবাজার থানার এসআই খবির উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মৌলভীবাজার জেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, ভারতের আসামের করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াকিল, ইমিগ্রেশন অফিসার সমরেন্দ্র চক্রবর্তী, বিএসএফ সুতারকান্দি কোম্পানী কমান্ডার গুরুদিপ্ত সিং প্রমুখ।

প্রত্যাবর্তনকারী বাংলাদেশীরা অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করছিলেন। সাজার মেয়াদ শেষেও নানা জটিলতা তারা দেশে ফিরতে পারছিলেন না। অবশেষে আসামের গোয়াটির বাংলাদেশ হাই-কমিশনের সহকারী হাই-কমিশনার ড. তানভীর মনসুর রনির বিশেষ তৎপরতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা হলো।

Manual3 Ad Code

দেশে প্রত্যাবর্তনকারীরা হলেন- খুলনা জেলার তেরকাদা উপজেলার সদ্দার আলী, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পিটু মন্ডল, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আশরাফুল ইসলাম ও বুড্ডু মিয়া, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার সঞ্জিত চন্দ্র দাস এবং বাঘেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হাসান বিশ্বাস।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শাহ আলম সিদ্দিকী ও শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ আবুল কালাম জানান, বাংলাদেশে প্রবেশের পূর্বে আগতদের শেওলা আইসিপিতে সংশ্লিষ্ট মেডিকেল টিম কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। করোনা উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দিয়ে স্বজনদেন নিকট হস্তান্তর করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews