কমলগঞ্জে দলই চা বাগান শ্রমিকদের কর্মবিরতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে দলই চা বাগান শ্রমিকদের কর্মবিরতি

  • শুক্রবার, ৫ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন দলই চা বাগানের বিতর্কিত ব্যবস্থাপক আমিনুল ইসলাম পুনরায় দায়িত্ব নেয়ার পায়তারা করলে শ্রমিকরা প্রতিবাদ জানায়। শুক্রবার ০৫ মার্চ সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত দলই চা বাগানের শ্রমিকরা চা বাগান অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে।

কর্মবিরতি পালনকারী চা-শ্রমিকরা জানান, চা বাগানের ছয়াদানকারী গাছ চুরি থেকে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল ব্যবস্থাপক আমিনুল ইসলামের ওপর। এসব অভিযোগের পর গত বছর চাবাগানে শ্রমিকরা প্রতিবাদ জানায়। এক পর্যায়ে গত বছর ২৭ জুলাই সন্ধ্যায় আকস্মিকভাবে চা বাগান অফিসে নোটিশ টাঙ্গিয়ে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দলই চা বাগান বন্ধ ঘোষণা করে।

দীর্ঘ ৩৯ দিন বাগান বন্ধ থাকার পর গত বছর ৬ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন, চা-শ্রমিক নেতৃবৃন্দ, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা ও মালিকপক্ষের যৌথ বৈঠকের পর বাগান চালু করা হয় এবং শ্রমিকরা কাজে যোগ দেন। গত কয়েকদিন ধরে পূর্বের ব্যবস্থাপক আমিনুল ইসলামের অনুসারীরা গুঞ্জন শুরু করে সাবেক ব্যবস্থাপক আবার চা-বাগানে আসবে। এবিষয়ে গত ৪ দিন আগে বর্তমান ব্যবস্থাপকের কাছে দাবি জানানোর পরও কোন সাড়া না পেয়ে দলই চা-বাগানের শ্রমিকরা আজ শুক্রবার আড়াই ঘন্টা কর্মবিরতি পালন করে।

Manual2 Ad Code

দলই চা বাগান পঞ্চায়েত সম্পাদক সেতু রায়সহ শ্রমিকরা জানান, বিতর্কিত এই ব্যবস্থাপকের কারণে চা শ্রমিক ও বাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে। তিনি আবার দায়িত্বে ফিরতে চাইলে শ্রমিকরা ক্ষুব্দ হয়ে উঠেন।

Manual6 Ad Code

চা শ্রমিকদের কর্মবিরতি বিষয়ে দলই চা-বাগানের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘দীর্ঘ ৫ মাস আমি বাগানে ছিলাম না। এতদিন শ্রমিকরা ঠিকমতো বাগানে কাজ করেছে। হঠাৎ গুঞ্জন উঠেছে কি, এ বিষয়ে আমার জানা নেই।’ বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!