কমলগঞ্জে মণিপুরী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে মণিপুরী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা

  • শনিবার, ৬ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

‘আর্তমানবতার জন্য সমাজসেবা’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের  কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভা হয়েছে।

Manual6 Ad Code

মণিপুরী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে শনিবার দুপুরে আদমপুর ইউনিয়নস্থ হুমেরজান শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয় এর পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও মণিপুরী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি কোংখাম নীলমনি সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা নির্মল সিংহ ও হিজম সুশীল সিংহের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, মিডো এর সহ সভাপতি ও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক লাংগোনজম জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি মাইবম বীরেন্দ্র সিংহ।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী ভাষা ও গবেষণা সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব য়োমনাম পিবা (শম্ভু রতন সিংহ), ভানুবিল মাঝেরগাঁও কমিউনিটি বেইজড ট্যুরিজম এর সভাপতি নিরঞ্জন সিংহ, রূপালী ব্যাংকের টেংরাবাজার শাখার ম্যানেজার হিজম প্রমোদ সিংহ, বিশিষ্ট সমাজ সেবক আওয়াং তাবম সমরেন্দ্র সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ সংস্থা কমলগঞ্জ শাখার সভাপতি অরুণ কুমার সিংহ, বিশিষ্ট সমাজসেবক প্রহল্লাদ সিংহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মিডো’র সাধারণ সম্পাদক ওইনাম পামহৈবা নির্মল সিংহ।

Manual3 Ad Code

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত ও মতামত প্রদান করেন অতিথিরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews