জুড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ম্যারাথন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

জুড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ম্যারাথন সম্পন্ন

  • মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রায় দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১’ অনুষ্টিত হয়েছে।

আজ ৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠ হতে ৫ কি:মি: ম্যারাথন দৌড় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। ম্যারাথন দৌড়টি গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

Manual4 Ad Code

ম্যারাথন প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন রিয়াদ আহমদ, জুড়ী টিএন খানম একাডেমি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমদ লেমন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলায় স্কাউটের কোষাধক্ষ্য কবির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক একাত্তরের কথা পত্রিকার জুড়ী প্রতিনিধি আল আমিন আহমদ, দৈনিক ভোরের কাগজ জুড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, এশিয়ান টিভি জুড়ী প্রতিনিধি জাফর ইমামী সায়েম, দৈনিক সকালের সময় জুড়ী প্রতিনিধি মনিরুল, সিলেট বিডি নিউজের প্রমুখ।

উক্ত ম্যারাথন প্রতিযোগীতা শেষে অংশগ্রহনকারী প্রথম হইতে দশম স্থান অধিকারীকে পুরস্কার বিতরণ করা হয়। ১ম স্থান অর্জন করেন জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ। ২য় থেকে তৈয়বুন্নেছা খানম একাডেমি সরকারি কলেজের নূরুজ্জামান জুমন, নাহিদ আহমদ, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাইদুল ইসলাম, রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয়ের কামরুজ্জামান, এম এ মুছাওয়ীর দাখিল মাদ্রাসার জোবায়ের আহমেদ, নয়া গ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার মহি উদ্দিন, এম এ মুছাওয়ীর দাখিল মাদ্রাসার নাহিদ আহমদ, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের রিহাম আহমদ ও নয়াবাজার আহমদিয়া দাখিল মাদ্রাসের মাইনুল ইসলাম।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বিজয়ীদেরকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সারা দেশের নেয় জুড়ী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ অংশগ্রহণমূলক হওয়ায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে জুড়ী উপজেলার কলেজ, মাদ্রাসা, স্কুলের ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক, সমাজিক নানা প্রেশার প্রায় ২শত প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামীতে আরও বড় পরিসরে ম্যারাথনসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!