কুড়িগ্রামে করোনাকালিন কার্যক্রমে বিশেষ অবদানে জন্য সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কুড়িগ্রামে করোনাকালিন কার্যক্রমে বিশেষ অবদানে জন্য সংবর্ধনা প্রদান

  • রবিবার, ২৮ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুড়িগ্রাম ::

কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র উদ্যোগে ২৭ জুন শনিবার বিকেলে জেলা পুলিশ কুড়িগ্রামে কর্মরত পুলিশ পরিবারে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত কৃতি- সন্তানদের সংবর্ধনা দেয়া হয়।

Manual1 Ad Code

একই অনুষ্ঠানে রংপুর রেঞ্জ কর্তৃক নির্বাচিত কৃতিত্বপূর্ন ও করোনাকালিন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য পুলিশ সদস্যদের সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

পুলিশ সুপার হল রুমে কৃতিত্বপুর্ন কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সদস্যদের এবং একই সাথে তাদের কৃতি- সন্তানদের উপহার হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ ও ফুল দিয়ে সুন্দর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ কুড়িগ্রামের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

এক একজন পুলিশ সদস্যের মধ্যে পুরো পরিবারকে সাথে নিয়ে কৃতিত্বপূর্ন কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যাওয়ার নতুন এক স্বপ্নের সূচনা করলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

অনুষ্ঠানের মুল অংশে কুড়িগ্রাম জেলায় কর্মরত পুলিশ সদস্য সন্তানদের মধ্যে “এসএসসি পরীক্ষা ২০২০” এ অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছে, এমন ১৮ জন কৃতি- সন্তানকে পুলিশ সুপার কুড়িগ্রাম সংবর্ধনা দিয়ে তাদের পুরস্কৃত করেন।

কৃতিত্বপূর্ন কাজের জন্য যারা পুরস্কৃত হলেন :-

শ্রেষ্ঠ সার্কেল অফিসার- উৎপল কুমার রায়, সদর সার্কেল,কুড়িগ্রাম।

শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ মাদক এবং চোরাচালান উদ্ধারকারী অফিসার – মোঃআব্দুস সালাম, রৌমারী থানা।

Manual3 Ad Code

ধর্ষণ মামলার আসামি গ্রেফতারকারী – এস আই মোঃআব্দুল মতিন, রৌমারী থানা।

Manual3 Ad Code

 করোনাকালীন সেবা – এস আই (সশস্ত্র) মনছুর আলী, ডি-স্টোর কুড়িগ্রাম।

করোনাকালীন সেবা – এটিএসআই কামরুল, সদর ফাঁড়ী, কুড়িগ্রাম।

Manual5 Ad Code

করোনাকালীন সেবা – এস আই আলমগীর আর ও-১ রিজার্ভ অফিস, কুড়িগ্রাম।

করোনাকালীন সেবা:- কনস্টবল মো. মোস্তাকুর রহমান, পুলিশ হাসপাতাল, কুড়িগ্রাম।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ এপ্রিল ও মে এই তিন মাসের মাসিক মুল্যায়ন করে পুলিশ রেঞ্জ রংপুর অফিস থেকে প্রেরিত কৃতিত্বপূর্ন কাজের স্মীকৃতি স্বরুপ ক্রেস্ট ও নগদ উপহার অর্থ কৃতিত্বপূর্ন সাত জন পুলিশ সদস্যদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!