নিয়ন্ত্রণে আসছে না করোনা : মৃত্যু ২৭ লাখ ছাড়ালো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ

নিয়ন্ত্রণে আসছে না করোনা : মৃত্যু ২৭ লাখ ছাড়ালো

  • শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক ::

কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বিশ্বে। কোনো কোনো দেশে দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। আবার কোথাও করোনাভাইরাসের নতুন ধরন দেখা দিয়েছে। ইতোমধ্যে মহামারিতে মৃত্যুর নতুন মাইলফলক ছাড়িয়ে গেছে। এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন দেয়া হচ্ছে।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, শুক্রবার বেলা ১১টায় করোনায় মৃত্যুর নতুন মাইলফলক হয়েছে; মারা গেছেন ২৭ লাখ ৩ হাজার ২৫৫ জন। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ৯০২ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৩৩৮ জন।

Manual1 Ad Code

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৭ লাখ ৩ হাজার ছাড়িয়ে গেছে।

Manual2 Ad Code

একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার জন। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১২ কোটি ২৩ লাখ সাড়ে ৬৭ হাজারের বেশি।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৭ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। এ ছাড়া ২ হাজার ৬৫৯ মৃত্যু নিয়ে দৈনিক মৃত্যুতেও শীর্ষে রয়েছে দেশটি। দেশটি করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৬২ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময় মারা গেছে এক হাজার ৭০৫ জন।

Manual1 Ad Code

করোনার সংক্রমণ অব্যাহতভাবে বাড়ছে ভারতেও। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। আগের দিন এ সংখ্যা ছিল ৩৬ হাজারের মতো।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!