চীনের তৈরি করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

চীনের তৈরি করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন

  • সোমবার, ২৯ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা অনলাইন ডেস্ক ::  চীনের তৈরি করোনা ভাইরাস কোভিড ১৯ ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ ও কার্যকর প্রমাণ হওয়ায় প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

গত ২৫ জুন এই ভ্যাকসিন সেনাদের দেহে প্রয়োগের অনুমতি দিয়েছে চীন। দেশটির সেনাবাহিনীর সদস্যদের মাঝে এক বছরের জন্য এটি প্রয়োগ করা হবে।

চীনের সেনাবাহিনীর গবেষণা ইউনিট ও ক্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। ভ্যাকসিনটি উহান শহরে প্রথম পরীক্ষা চালানো হয়েছিলো।

২৯ জুন সোমবার ক্যানসিনো বায়োলজিকস এক বিবৃতিতে জানায়, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট শ্বাস-প্রশ্বাসের সমস্যাজনিত রোগ প্রতিরোধের জন্য চীনের তৈরি আটটি ভ্যাকসিন দেশে এবং বিদেশে মানবদেহে পরীক্ষার অনুমোদন পায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীন নিজেদের দেশে ও বাইরে ওই ভ্যাকসিনগুলোর পরীক্ষা চালায়। এদের মধ্যে অ্যাড৫-এনকোভ নামের ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হয়।

এই একই ভ্যাকসিন এরই মধ্যে কানাডাতেও মানবদেহে পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে। এখন ভ্যাকসিনটি ব্যবহারের অনুমতি পেল চীনের সেনাবাহিনী।

Manual4 Ad Code

সেনাবাহিনীর মধ্যে এর ব্যবহার বাধ্যতামূলক, না কি ঐচ্ছিক রাখা হচ্ছে সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

তবে অ্যাড৫-এনকোভ ভ্যাকসিনটি বিস্তৃত পরিসরে ব্যবহারের আগে আরো কিছু অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ক্যানসিনো।

Manual5 Ad Code

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, কভিড-১৯ এর ১৭টি ভ্যাকসিন ক্লিনিকালি মূল্যায়ণে রয়েছে। আর ১৩১টি ভ্যাকসিন পরীক্ষার প্রথমিক পর্যায়ে রয়েছে।

ক্যানসিনো বায়োলজিকসের চেয়ারম্যান ইউ জিউফেং বলেন, ভ্যাকসিনটি প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে রোগীদের মধ্যে উচ্চমাত্রার প্রতিরোধের ক্ষমতা দেখা যায়। তবে এটি বিস্তৃতভাবে বাজারে আনার এখনো অনুমোদন দেওয়া হয়নি।

সূত্র : দৈনিক ইত্তেফাক

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!