বাপ্পার লাশ ৬৩ ঘন্টা পর ফেরৎ দিলো ভারতীয় বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বাপ্পার লাশ ৬৩ ঘন্টা পর ফেরৎ দিলো ভারতীয় বিএসএফ

  • মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিটুলী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার প্রায় ৬৩ ঘণ্টা পর বাপ্পার লাশ দেশে এসেছে।

Manual8 Ad Code

সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। পরে রাত ৮টায় তার লাশ দাফন করা হয়।

Manual3 Ad Code

এ সময় ভারতীয় কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার, এসআই প্রজিত মালাকার, বিএসএফ ইয়াকুবনগর কোম্পানি কমান্ডার সুরেন্দ্র কুমার, বাংলাদেশের জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, এসআই খছরুল আলম বাদল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের আওতাধীন ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার দেলওয়ার হোসেন, জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ইউপি সদস্য মইন মিয়াসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নিহত বাপ্পার পিতা আব্দুর রূপ লাশ গ্রহণ করেন।

এর আগে বাপ্পার লাশ দেশে আনার দাবিতে তার আত্মীয়রা সোমবার দুপুর ১টায় ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান নেয়।

Manual8 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন, বিয়ানীবাজার-এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী বলেন, বিজিবি মহা-পরিচালকের তৎপরতায় লাশ দেশে এসেছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!