রাজনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ৩ শতাধিক মানুষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ৩ শতাধিক মানুষ

  • বুধবার, ২৪ মার্চ, ২০২১

Manual7 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

Manual4 Ad Code

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অগ্রণী দুয়ার ব্যাংকের দেশব্যাপী কর্মসূচির আওতায় রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নে মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক চৌধুরীবাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ইউনিয়নের দক্ষিণ বানারাই পয়েন্টে অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪-৫ গ্রামের অন্তত ৩ শতাধিক মানুষ প্রাথমিক চিকিৎসাসেবা পেয়েছেন।

Manual6 Ad Code

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাসের নেতৃত্বাধীন ৪ সদস্যের মেডিকেল টিম পরিচালিত ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল রাজনগর ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। সাবেক ইউপি সদস্য খিজির মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক আহমদ-উর রহমান ইমরান ও চৌধুরীবাজার অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা মিফতাউর রহমান নাহিদের যৌথ সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. লুৎফুল মজিদ এবং অগ্রণী দুয়ার ব্যাংকের সিলেট বিভাগীয় কর্মকর্তা মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা আক্তার, ডা. মো. শাহিন ভূঁইয়া ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মেডিকেল অফিসার টমাস দে টিটু, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিছউর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান সোহেল, রাজনগর ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মনসুর আহমদ, অগ্রণী ব্যাংকের চৌধুরীবাজার এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মিছবাহুর রহমান এবং স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তৌফিক আলম নাইম প্রমুখ।

অনুষ্ঠানে ডা. বর্ণালী দাস বলেন, চিকিৎসা সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার নাগরিক অধিকার বাস্তবায়নে জেলা-উপজেলা এমন কি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বৈশ্বিক মহামারি করোনার এই কঠিন সময়ে সবাইকে মাস্ক পরিধানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, কমিউনিটি তথা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় ব্যাংকটি যে কার্যক্রম পরিচালনা করছে বিশেষ করে চিকিৎসাসেবায় তা সত্যিই প্রশংসনীয়। উল্লেখ্য, নারীদের জন্য নারী চিকিৎসকের ব্যবস্থা রাখা ছাড়াও এই মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিংয়ের বিশেষ আয়োজন ছিল।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!