কুলাউড়ায় পিকআপভ্যান চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় পিকআপভ্যান চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়ার পৌর শহরে পিকআপভ্যান চাপায় নিজাম মিয়া (৫৫) নামক এক সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে পৌর শহরের স্টেশন চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নিজাম মিয়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চাঁতলগাঁও গ্রামের মৃত আমীর আলীর পুত্র।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া-বড়লেখা রুটের সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের চালক নিজাম মিয়া গাড়ির সিরিয়াল নিয়ে বৃহস্পতিবার সকালে স্টেশন চৌমুহনীতে সিএনজি অটোরিক্সাটি ঘুরাচ্ছিলেন। এমন সময় জুড়ী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি টাটা পিক আপভ্যান (মৌলভীবাজার-ন-১১-০২১৭) সিএনজি অটোরিক্সাটিকে (মৌলভীবাজার-থ-১২-১৩২৩) চাপা দিয়ে চলে যায়। এসময় সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে থাকা চালকরা গুরুতর আহত অবস্থায় নিজামকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আহত চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাঁকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার নিজামকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কুলাউড়া-বড়লেখা রুটের সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের চালক সেলিম মিয়া ও লুৎফুর মিয়া জানান, ‘সকালে স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে নিজাম মিয়া সিএনজি অটোরিক্সাটি ঘুরাতে যাচ্ছিলেন। এমন সময় বেপরোয়া গতির পিক আপভ্যানটি চৌমুহনীতে নিজামের অটোরিক্সাটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে। শহরের দক্ষিণবাজারের সিএনজি অটোরিক্সার চালকরা সড়কে ব্যাড়িকেড দিয়ে পিক আপভ্যান ও এর চালককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘ঘাতক পিকআপভ্যান ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। চালকও থানায় আটক রয়েছে। সিলেট নিয়ে যাওয়ার পর অটোরিক্সা চালক নিজামের মৃত্যু হয়েছে বলে জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ দেয়া হলে প্রয়োজনী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!