কুলাউড়ায় একাডেমিক কাপ ২০২১ গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

কুলাউড়ায় একাডেমিক কাপ ২০২১ গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

  • বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

Manual7 Ad Code
এইবেলা,  কুলাউড়া ::
ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমির আয়োজন ও ব্যবস্থাপনায় এবং জাবির মোক্তাদির দোয়েল ও টুটুল গাজীর সহযোগীতায় একাডেমিক কাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০২১ এর মেগা ফাইনালে একাডেমি ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকেট পার্ক, মিঠুপুরে গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি বনাম ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি এর মধ্যকার ম্যাচ অনুষ্টিত হয়।
সকালে টসে জয়লাভ করে গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ৩৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২২৫ রান করতে সক্ষম হয়, দলের পক্ষে তোফায়েল ৭৮, সায়েম ৩৭, ইব্রাহিম ৩০ রান করেন, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির মিনহাজ ০৩, ইরফান ০৩ উইকেট লাভ করেন।
জবাবে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১২০ রান করে ।দলের পক্ষে ইমরান ৩৭,ইকরাম ১৮ রান করেন, গ্রীন সিলেট ক্রিকেট একাডেমির সায়েম ০৩,ও অর্ক ০২ উইকেট লাভ করেন।
গ্রীন সিলেট ক্রিকেট একাডেমির অর্ক ম্যান অব দ্যা ম্যাচ এবং তোফায়েল ম্যান অব দ্যা টূর্নামেন্ট নির্বাচিত হন।উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনি অনুষ্টানে একাডেমির চেয়ারম্যান রফি আহমদ তানিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ,কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম এনাম, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের প্রভাষক আমির হোসেন, ইতালি কমিউনিটি নেতা সাহানুর রহমান, সামি ইউ এস এ প্রবাসি ক্রীড়া ব্যাক্তিত্ব ও সাবেক ক্রিকেটার মঈদ রহমান, একাডেমি পরিচালক আশরাফুর রহমান শাওন, সি পি এ কুলাউড়ার প্রচার সম্পাদক ইবাদুল আলম সুলাব, কোয়াব কুলাউড়ার দপ্তর সম্পাদক ও একাডেমির ম্যানেজার ফরহাদ মাহমুদ, কোয়াব কুলাউড়ার সদস্য ও একাডেমি ম্যানেজার জুবায়ের আবেদিন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!