ইউরোপিয়ান ক্রিকেট টি -টেন টুর্নামেন্টে ভেনিস অঞ্চলে ভেনিস ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ইউরোপিয়ান ক্রিকেট টি -টেন টুর্নামেন্টে ভেনিস অঞ্চলে ভেনিস ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

  • রবিবার, ৪ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি ::

Manual1 Ad Code

ইউরোপিয়ান ক্রিকেট টুর্নামেন্ট টি -টেন এর ভেনিস অঞ্চলের ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ভেনিস ক্রিকেট ক্লাব ৮ উইকেটে রয়েল ক্রিকেট পাদোভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের এ সিরিজে খেলার গৌরব অর্জন করে। নভেম্বর মাসে এই টুর্নামেন্টের মূল সিরিজ রোমে অনুষ্ঠিত হবে।

ভেনিস অঞ্চলে মোট ৫ টি দল লীগ পদ্ধতিতে একে ওপরের সাথে মোকাবেলা করে পয়েন্টের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

Manual8 Ad Code

শনিবার সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভেনিস ক্রিকেট ক্লাব ২৩ রানে লনিগো ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রয়েল ক্রিকেট পাদোভা ৩৫ রানে ত্রেনতিনো ক্রিকেট ক্লাব পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।

Manual8 Ad Code

বিকেল ৪ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জয়লাভ করে রয়েল ক্রিকেট পাদোভা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জয়ের টার্গেট নিয়ে ভেনিস ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা দুই উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয় লাভ করে ভেনেতো অঞ্চল ভিত্তিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১৩ রান সংগ্রহ করেন ভেনিস ক্লাবের অধিনায়ক নাজমুল হক এবং একই দলের আল আমিন বল হাতে সর্বোচ্চ ২১ উইকেট নিয়ে যৌথভাবে ম্যান অব দা সিরিজ মনোনীত হন।

উল্লেখ্য, গত বছর একই টুর্নামেন্টে রোমে অনুষ্ঠিত সেমিফাইনাল থেকে ভেনিস ক্রিকেট ক্লাব পরাজিত হয়েছিল।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!