কুলাউড়ায় রেললাইন থেকে যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় রেললাইন থেকে যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার

  • শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার ছকাপন-বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী বরমচাল এলাকায় রেললাইনের ওপর থেকে এক যুবকের লাশ উদ্বার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার ০৮ এপ্রিল রাত ১০টায় নিহতের লাশ উদ্ধার করে এবং শুক্রবার ০৯ এপ্রিল সকালে লাশের পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত যুবক জামাল উদ্দিন (৩৫) উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করন গ্রামের গিয়াস মিয়ার ছেলে।

Manual5 Ad Code

ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, বৃহস্পতিবার সকাল থেকে জামালকে খোঁজে পায়নি তার পরিবার। তবে জামাল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে চেয়ারম্যান জানান।

রেলওয়ে পুলিশের এসআই আফসার উদ্দিন জানান, বরমচাল রেললাইনে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার ১০টায় লাশ উদ্ধার করে। লাশটি দ্বিখন্ডিত ছিল বলে তিনি জানান। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যেকোন ট্রেনের নীচে পড়ে যুবকের মৃত্যু হতে পারে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!