কুলাউড়ার যানজট ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে – মেয়র সিপার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার যানজট ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে – মেয়র সিপার

  • শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া পৌরসভার যানজট ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে কিছুটা সময় লাগলেও পরিকল্পিত ভাবে পৌরবাসীকে একটি টেকসই সমাধান দেয়া হবে। যা পৌরসভাকে আধুনিক রুপ দেবে। আমার কুলাউড়া পত্রিকার নতুন অফিসের উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমেদ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আমার কুলাউড়া পত্রিকার অফিসে পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়, দি আওয়ার টাইম পত্রিকার জেলা প্রতিনিধি স্বপন দেব রতন এর সভাপতিত্বে এবং আমার কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক জীবন রহমান সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, দিনকাল ও সীমান্তের ডাক এর সিনিয়র প্রতিবেদক মোক্তাদির হোসেন।

Manual1 Ad Code

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় কুলাউড়ার সম্পাদক নাজমুল বারী সোহেল উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আবু সায়েম রুমেল, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমেদ টিপু, এবি ব্যাংক আউটলেট অফিস ইনচার্জ হিমেল রহমান, আমার কুলাউড়া পত্রিকা ষ্টাফ রিপোর্টার ইয়াছিনুর রহমান নাইম, মিফতাউল ইসলাম মিফতা, ফারহানা রিমি। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আমার কুলাউড়া পরিবারের সদস্যবৃন্দ।

মেয়র পৌরসভার প্রতিটি ভালো কাজে কুলাউড়ার সাংবাদিকদের সহায়তা কামনা করেন। সভার শেষে মেয়রকে পত্রিকার পক্ষ থেকে ক্রেষ্ট উপহার দেয়া হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সাথে খোলা মেলা আলোচনা শেষে আমার কুলাউড়ার পত্রিকা পক্ষ থেকে সবাইকে আপ্যায়িত করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!