কুলাউড়ার ব্রাহ্মণবাজারে শফিউল আলম নাদেলের খাদ্য সামগ্রী বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার ব্রাহ্মণবাজারে শফিউল আলম নাদেলের খাদ্য সামগ্রী বিতরণ 

  • শুক্রবার, ৭ মে, ২০২১

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার চিলড্রেন একাডেমি প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মুহিত খান, সাধারণ সম্পাদক আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও আব্দুর রউফ।
উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া, ইউপি সদস্য মতিন মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তুফায়েল খান, সিলেট মহানগর শ্রমীকলীগের অন্যতম নেতা আলী হোসাইন মো. মুশাহিদ ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সঞ্জয় পাশী জয় প্রমুখ।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ যুবলীগ নেতা বদরি নারায়ন পাশী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা মুতালিব, নুরুল, মাসুম, সত্যজিৎ ও দিলিপ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়নের শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!