কুলাউড়ায় ‘মুজিব বর্ষ’ দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ায় ‘মুজিব বর্ষ’ দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • শনিবার, ৮ মে, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

এসময় উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি মো: আজিজুল ইসলাম ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুলাউড়া উপজেলা দাবা সমিতির পরিচালনায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৩২ জন দাবাড়–দের নিয়ে ১৪ মার্চ উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করা। সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হন আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু এম. মছব্বির আলী, রানার্সআপ হোন সুমন আহমদ, তৃতীয় হোন দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ। প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে একটি ট্যাব, ২য় ও ৩য় কে একটি করে ষ্মার্ট ফোন পুরস্কার প্রদান করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!