কুলাউড়ায় মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের উদ্বোধন

  • সোমবার, ১০ মে, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়ায় মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের উদ্বোধন ভাষার উপর দক্ষতা প্রত্যেক শিক্ষার্থীর থাকা উচিত। বিশেষ করে ইংরেজি ভাষা। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলে তোমাদের নির্দিষ্ট প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা করে প্রতিদিন চর্চা চালিয়ে যেতে হবে। তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে।

কুলাউড়ায় মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের উদ্বোধনকালে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে়র প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ্ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের চিফ কনসালট্যান্ট ব্যারিস্টার আবু সাদিক আব্দুল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষার্থী নন্দিতা পাশী, সজীব দেবনাথ, শ্রাবণী দেবনাথ, আহমেদ ফেরদৌস আবিদ, রবিউল হাসান সাফি, সোহান।

Manual2 Ad Code

৯ মে রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত স্পিকিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুলাউড়া পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক শিক্ষক সঞ্জয় দেবনাথ, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুমিন, সাংবাদিক নাজমুল বারী সোহেল, চিকিৎসক ড. আজাদুর রহমান, রাবিয়া বেগম, উমা কালোয়ার, মো. রফিক মিয়া, মজম্মিল আহমেদ প্রমুখ। মনসুর ইংলিশ স্পিকিং লার্নিং ক্লাবের নবগঠিত কমিটির নাম প্রকাশ করেন ক্লাবের উপদেষ্টা, অনুষ্ঠানের উদ্বোধক মুহম্মদ আমান উল্লাহ্।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন সভাপতি আহমেদ ফেরদৌস আবিদ, সহ সভাপতি সজীব দেবনাথ, নন্দিতা পাশী, সম্পাদক আশরাফুল হাসান সোহান, যুগ্ম সম্পাদক রবিউল হাসান সাফি, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ দেবনাথ, কোষাধ্যক্ষ রবিউল হাসান রুমান, সাংগঠনিক সম্পাদক অনিক দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবণী দেবনাথ, সহ সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় বর্ধন। সদস্যরা হলেন সৌরভ, তোহান, ফাহিম, সাজু, টিপু, রাহাত, ওয়াজেদ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!