কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ কিশোরের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ কিশোরের

  • সোমবার, ১০ মে, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলায় একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর এলাকায় গভীর জুনেদ মিয়া (১৬) ও পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে রুহেল আহমদ (১৭) নামক আরেক কিশোরের মৃত্যু হয়। ০৯ মে রোববার বিকেলে তাদের মৃত্যু হয়।

Manual1 Ad Code

জুনেদ মিয়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকার আবুল মিয়ার ছেলে কর্মধা ইউনিয়নের হাসিমপুর এলাকার মাসুক মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন। রোববার বিকেলে পানির মটরে বিদ্যুতের লাইন সংযোগ দিতে গিয়ে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে তার সহযোগিরা কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনেদকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

এদিকে রোববার বিকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারের পল্লীবিদ্যুতের সাব-স্টেশনের ১১ হাজার ভোল্টের মেইন লাইনে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহেল আহমদ (১৭) নামক এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রুহেল আহমদ পৃথিমপাশা গ্রামের এনায়েত উল্লার ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, উভয়ের পরিবারের কোন অভিযোগ না থাকায়, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!