কুলাউড়ার শরীফপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতাসহ ২ যুবক আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার শরীফপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতাসহ ২ যুবক আহত

  • রবিবার, ১৬ মে, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

 কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় ছাত্রদল নেতাসহ ২ যুবক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রদল নেতাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ মে শনিবার রাত সাড়ে ১০ টায় শরীফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা আমতলা বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে একই এলাকার হাবিবুর রহমান শিপু ও সাইফুর রহমান সজিবসহ স্থানীয় একটি সন্ত্রাসী চক্র অতর্কিত সশস্ত্র হামলা চালায়। মোটর সাইকেলে যাওয়ার পথে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আবুল হোসেন (৩৬) ও আলফাজ (৩০) এর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় আবুল হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual4 Ad Code

আহত আবুল হোসেন পরিবার সদস্যরা জানান, তাঁর অবস্থা ভাল নয়। চিকিৎসা নিয়ে তারা ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দেয়া সম্ভব হচ্ছে না। তবে রাতে কুলাউড়া থানায় তাকে দেখিয়ে আনা হয়েছে।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, ঘটনার পর আহতদেরকে রাতে থানায় এনে দেখিয়ে নিয়েছেন। চিকিৎসা প্রদানের পরামর্শ দেওয়া হয় । তবে এঘটনায় হামলাকারীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!