কুলাউড়ায় গৃহবধুকে ধর্ষণ : কবিরাজকে পুলিশে দিলো স্থানীয় লোকজন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় গৃহবধুকে ধর্ষণ : কবিরাজকে পুলিশে দিলো স্থানীয় লোকজন

  • রবিবার, ১৬ মে, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলায় চিকিৎসার কথা বলে অসুস্থ এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মবশ্বির আলী (৪৩) নামের কথিত এক কবিরাজকে স্খানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

Manual1 Ad Code

ঘটনাটি শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে ঘটে। এ ব্যাপারে আজ শনিবার (১৫ মে) বিকেলে কুলাউড়া থানায় মামলা হয়েছে। মবশ্বিরের বাড়ি পার্শ্ববর্তী শরীফপুর ইউনিয়নের দক্ষিণ মাদানগর গ্রামে।

Manual7 Ad Code

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের একটি গ্রামের গৃহবধু কিছুদিন ধরে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। গৃহবধূর চিকিৎসার জন্য তাঁর স্বামী এলাকায় পরিচিত মবশ্বির কবিরাজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। গত শুক্রবার বিকেলে মবশ্বির চিকিৎসার জন্য তাঁদের বাড়িতে যান। একপর্যায়ে মাগরিবের নামাজ পড়ার কথা বলে তিনি গৃহবধূর স্বামী ও শ্বাশুড়িকে ঘরের বাইরে চলে যেতে বলেন। পরে ভেতর থেকে দরজা বন্ধ করে ফেলেন। এর কিছু সময় পর গৃহবধূর চিৎকার শুনে স্বজনদের সন্দেহ হয়। ডাকাডাকি করলেও মবশ্বির সাড়া দিচ্ছিলেন না।

Manual8 Ad Code

এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গৃহবধূ কেঁদে কেঁদে বলেন, মবশ্বির তাঁকে ধর্ষণ করেছেন। এর ফাঁকে তিনি (মবশ্বির) পালানোর চেষ্টা চালান। পরে আশপাশের লোকজন ধাওয়া করে তাঁকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মবশি^রকে সোপর্দ করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূকে রাতেই মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। (শনিবার) বিকেল চারটার দিকে গৃহবধূর স্বামী (২২) বাদী হয়ে মামলা করেন।

কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভূঞা জানান, মবশ্বিরকে গৃহবধূর স্বামীর করা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার (১৫ মে) বিকেলে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (জ্যেষ্ঠ বিচারিক হাকিম) আদালতে হাজির করা হয়। সেখানে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালতের নির্দেশে তাঁকে মৌলভীবাজারের কারাগারে পাঠানো হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!