কুলাউড়ায় হাফপ্যান্ট বাহিনীর দুর্ধর্ষ ডাকাতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় হাফপ্যান্ট বাহিনীর দুর্ধর্ষ ডাকাতি

  • শনিবার, ২২ মে, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে এক সরকারি কর্মকর্তার বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে । শুক্রবার (২১ মে) গভীর রাতে হাজিপুর গ্রামের নিবারন চন্দ্র পালের বাড়িতে ঘটনাটি ঘটেছে। নিবারন চন্দ্র পাল বড়লেখা ইউএনও কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তার পদে দায়িত্বরত রয়েছেন। ঘটনার রাতে তিনি তার গ্রামের বাড়িতে ছিলেন।

Manual7 Ad Code

হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল বাছিত বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন ।

নিবারন চন্দ্র পাল জানান, ওই রাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে বাড়ির কেচি গেইটের ও সামনের দরজার তালা খুলে মুখোশ ও হাফপ্যান্ট পরা একদল ডাকাত ঘরে প্রবেশ করে গৃহকর্তা নিবারন চন্দ্র পালের হাত বেঁধে পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে।

ডাকাতরা আলমারী ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণ, দামী মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতি শেষে ডাকাতরা ঘরের লোকজনদের বাথরুমের ভেতরে আটকে রেখে পালিয়ে যায়।

Manual2 Ad Code

ডাকাতি ঘটনার খবর পেয়ে শনিবার সকালে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। থানায় মামলা হয়েছে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!