প্যান্টের পকেটে ধুয়ে গেল ২২ কোটি ৯৮ লাখ টাকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্যান্টের পকেটে ধুয়ে গেল ২২ কোটি ৯৮ লাখ টাকা

  • রবিবার, ২৩ মে, ২০২১

Manual7 Ad Code

নিউজ ডেস্ক::টাকা বা জরুরি কাগজ প্যান্টের পকেটে রেখে তা ধুয়ে ফেলেন অনেকে।

Manual3 Ad Code

এতে ক্ষতির সম্মুখীন হন এসব বেখেয়ালিরা। তাই বলে ২২ কোটি ৯৮ লাখ টাকা! এমন ক্ষতির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী।

ক্যালিফোর্নিয়ার হুইটিয়ার ডেইলি নিউজ জানিয়েছে, গত বছরের নভেম্বরে লস এঞ্জেলেসের নরওয়াকের একটি দোকানে সুপারলটো প্লাস লটারি টিকিট বিক্রি হয়। সেসময় দোকানটি থেকে লটারির একটি টিকেট কিনেছিলেন ওই নারী। এর ছয় মাস পর গত ১৪ নভেম্বর ওই লটারির ড্র হয়। তাতে ২ কোটি ৬০ লাখ ডলারের (বাংলাদেশি ২২ কোটি ৯৮ লাখ টাকা) প্রথম পুরস্কার ওই নারীর ভাগ্যে জুটে। লটারির টিকিটটি তার ট্রাউজারের পকেটেই ছিল। কিন্তু বেখেয়ালি হয়ে ট্রাউজারটি ধুয়ে ফেলেন তিনি।

গত বৃহস্পতিবার ছিল লটারির পুরস্কার দাবি করার শেষ দিন।

Manual6 Ad Code

বুধবার ওই নারী নরওয়াকের দোকানে গিয়ে দাবি করেন, তিনিই সেই জ্যাকপট জয়ী। কিন্তু তার লটারির টিকিট ট্রাউজারের সঙ্গে ধুয়ে গেছে।

এ বিষয়ে এসপেরানজা হার্নান্দেজ নামে দোকানের এক কর্মী বলেন, ওই নারীর আশঙ্কা, তিনি ভুলক্রমে টিকিটটি ধুতে দেওয়া কাপড়ের মধ্যে রেখেছিলেন।

Manual4 Ad Code

এমন ঘটনায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জ্যাকপট জয়ী দাবি করা দুই পক্ষই।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!