কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১

Manual1 Ad Code

এইবেলা কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিবাহী ট্যাংকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুদ্দিন (১৮) নামক এক তরুণ নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা আরো দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার ২৫ মে সন্ধ্যা ৭টায় কুলাউড়া-রবিরবাজার সড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুদ্দিন টিলাগাঁও ইউনিয়নের খোরশেদ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, কুলাউড়া থেকে রবিরবাজার উদ্দেশ্যে রওয়ানা হয়ে বড়কাপন এলাকায় আসার পর একটি পানিবাহী ট্যাংকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইবেলে আরোহনকারী তিনজন আহত হন।
পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইফুদ্দিনকে মৃত ঘোষণা করেন । এবং অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পাশাপাশি পানিবাহী ট্যাংকার পুলিশ জব্দ করেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!