কুড়িগ্রামে শিশু সিয়াম হত্যাকান্ড : বলৎকারের পর গলাটিপে হত্যা করা হয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে শিশু সিয়াম হত্যাকান্ড : বলৎকারের পর গলাটিপে হত্যা করা হয়

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual6 Ad Code

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

কুড়িগ্রামে চাঞ্চল্যকর শিশু সিয়াম হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। শিশু সিয়ামকে বলঃকারের পর গলাটিপে হত্যা করা হয়।

গত  মঙ্গলবার ৩০ জুন দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার অফিস হলরুমে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বর্ণনা তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

Manual7 Ad Code

তিনি জানান, জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নে গত ২০ জুন সকালে ৫ বছরের শিশু সিয়াসের উপর বিকৃত লালসা চরিতার্থের পর তাকে গলা টিপে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। টানা ৬দিন অনুসন্ধানের পর ফুলবাড়ি থানা পুলিশ ঘাতক সিয়ামের চাচাতো ভাই কিশোর রাসেল বাবু রাকিবকে (১৫) হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার পর থেকে ঘাতক রাসেল বাবু রাকিব অস্বাভাবিক আচরণ করছিল। মেয়েলি স্বভাবের রাকিবকে অনেকেই উত্যক্ত করতো। এমনকি সিয়ামের বাবাও তাকে মেয়ে বলে রসিকতা করত। এনিয়ে ক্ষোভ ছিল রাকিবের। সে শোধ নেয়ার জন্য শিশু সিয়ামকে এর আগেও একবার বলাৎকার করেছিল। পরে তাকে এড়িয়েই চলত সিয়াম। ঘটনার দিন আম খাওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ৪শ’ গজ দূরে প্রতিবেশী ছয়ফুলের পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে জোর করে সিয়ামের উপর বিকৃত লালসা চরিতার্থ করে।

Manual2 Ad Code

এ ঘটনা বাড়িতে জানিয়ে দিবে শুনে শিশু সিয়ামকে ঘাতক রাসেল বাবু দু’হাত দিয়ে গলা টিপে হত্যা করে। পরে পাটের আঁশ গলায় পেচিয়ে রেখে বাড়িতে চলে যায়। ঘটনার ৬দিন পর ঘাতককে সনাক্ত করে পুলিশ। ঘাতক রাসেল বাবু একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের জহুরুল হকের ছেলে।

Manual2 Ad Code

ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নবীউল হাসান কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে গোপনে সোর্স নিয়োগ করে অনুসন্ধান অব্যাহত রাখেন। পরে রাসেল বাবু ওরফে রাকিবের আচড়ণে সন্দেহ দেখা দেয়ায় তাকে ২৮ জুন গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অপরাধের কথা স্বীকার করে।

পরে তাকে আদালতে তোলা হলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিশোর অপরাধী রাসেল বাবু ওরফে রাকিবকে শিশু সংশোধনাগারে রাখার আদেশ প্রদান করেন। মঙ্গলবার বিকেলে তাকে যশোর শিশু সংশোধানাগারে প্রেরণ করে পুলিশ।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২০ জুন সকালে শিশু সিয়ামকে বাড়ি থেকে ৪শ’ গজ দূরে পাট ক্ষেতের ভিতরে গলায় পাটের আঁশ দিয়ে পেঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাবা একজন টাইলস মিস্ত্রি। চাঞ্চল্যকর এই হত্যা রহস্য এক সপ্তাহের ভেতরে অনুসন্ধান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!