কুলাউড়ায় ইসলামী ব্যাংকের ঘাটেরবাজার আউটলেট শাখার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুলাউড়ায় ইসলামী ব্যাংকের ঘাটেরবাজার আউটলেট শাখার উদ্বোধন

  • মঙ্গলবার, ২২ জুন, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়ার উপজেলার ভুকশিমইল ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ১২তম আউটলেট ঘাটেরবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন হয়েছে। ২২ জুন মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এভিপি ও কুলাউড়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুল¬াহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইভিপি ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এসএভিপি ও শ্রীমঙ্গল শাখা প্রধান মোঃ হাবিবুর রহমান, কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া শাখার সিনিয়ন অফিসার ও বিনিয়োগ ইনচার্জ আব্দুল মুহিত প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঘাটেরবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক মোঃ মতিউর রহমান।

Manual5 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মারুফ আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক স¤পাদক আলাউদ্দিন কবির, কোষাধ্যক্ষ সৈয়দ আশফাক তানভীর, ভুকশিমইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ফজলুর রহমান প্রমুখ। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews