কুলাউড়ায় ৪ ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ৪ ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার ৪ ইউনিয়ন পরিষদে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার ২২ জুন থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Manual2 Ad Code

কুলাউড়া বিদ্যুৎ অফিস সুত্রে জানা যায়, কুলাউড়া সদর ইউনিয়ন, কর্মধা ইউনিয়ন, কাদিপুর ইউনিয়ন ও ভুকশিমইল ইউনিয়নে বিদ্যুৎ বিভাগের বকেয়া বিল ১৫ লাখ ৭২ হাজার টাকা। এরমধ্যে কুলাউড়া সদর ও কর্মধা ইউনিয়নের সাড়ে ৫ লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা এবং কাদিপুর ইউনিয়নে সাড়ে ৩ লাখ টাকা ও ভুকশিমইল ইউনিয়নে ১ লাখা ২২ হাজার টাকা বকেয়া। বকেয়া বিল পরিশোধের জন্য কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে নোটিশ করা হয়। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত করার পর গত ২২ জুন মঙ্গলবার ৪টি ইউনিয়নে একযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Manual4 Ad Code

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক জানান, আগের চেয়ারম্যান ১৮ বছরের বকেয়া বিদ্যুৎ বিল রেখে যান। তখন বকেয়া ছিলো আড়াই লাখ। আগের চেয়ারম্যান বকেয়া পরিশোধ না করায় তিনি আর কোন বিল পরিশোধ করেননি। তবে ৪ লাখ ৪২ হাজার টাকা বকেয়া পরিশোধ করার শর্তে তিনি সংযোগটি চালু রেখেছেন বলে জানান।

Manual8 Ad Code

কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান এমএ ছালাম জানান, আগের চেয়ারম্যানসাড়ে ৪ লাখ টাকা বকেয়ো বিল রেখে যান। তিনি নির্বাচিত হওয়ার পর বিল পরিশোধ করে কমিয়ে আনেন। বকেয়া পরিশোধের নোটিশ তিনি পেয়েছেন বলে জানান।
কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি জানান, ৪ ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও যেসব প্রতিষ্ঠানে বকেয়া বিল রয়েছে সেগুলোতেও সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!