নড়াইলে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২৮ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নড়াইলে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২৮

  • শনিবার, ২৬ জুন, ২০২১

Manual4 Ad Code

 

উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে::

Manual5 Ad Code

নড়াইলে কালিয়া ও লোহাগড়া থানা পুলিশ কাইজ্জার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২৮ জনকে আটক করে আদালত সোপর্দ করেন। (২৫ জুন) গভীর রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে নড়াইলের কালিয়া ও লোহাগড়া থানা পুলিশ কাইজ্জার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২৮ জনকে গ্রেফতার করেন।

Manual3 Ad Code

এদিকে,শুক্রবার গভীর রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশ,কালিয়া থানাধীন পাঁচগ্রাম ইউনিয়নের যাঁদবপুর বাজারের তিন রাস্তার উপর শতাধিক লোকের উপস্থিতিতে কাইজ্জার প্রস্তুতি চলছে, সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার ( কালিয়া সার্কেল) প্রণব সরকার তাৎক্ষণিক কালিয়া থানার ওসি ও সঙ্গীয় ফোর্স সহ যাঁদবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে কাইজ্জার চেষ্টা করা ব্যক্তীদের ছত্রভঙ্গ করে আটজনকে আটক করেন। আটককৃত ব্যক্তিদের নিকট থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র ৫ টি রামদা, ৯টি  ঢাল, ২টি ভেলা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

Manual8 Ad Code

উক্ত ঘটনায় উভয় পক্ষের এজাহার নামীয় ৬৭ জনের ও অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। মারুফ শেখ গ্রুপ ও হিমায়েত মুন্সির গ্রুপের লোকজন কাইজ্জার প্রস্তুতি নিয়েছিল বলে জানা যায়।

Manual1 Ad Code

অপরদিকে লোহাগড়া থানার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পূর্ব পাড়ায় বর্তমান চেয়ারম্যান দাউদ গ্রুপ ও কামরান সিকদার গ্রুপের মধ্যে কাইজ্জার প্রস্তুতিকালে লোহাগড়া থানা পুলিশ গোঁপন সংবাদের ভিত্তিতে ওসি লোহাগড়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য  আদালতে প্রেরণ করেন লোহাগড়া থানা পুলিশ।#

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!