যুক্তরাষ্ট্র থেকে আসছে ২৫ লাখ ডোজ টিকা উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্র থেকে আসছে ২৫ লাখ ডোজ টিকা উপহার

  • শনিবার, ২৬ জুন, ২০২১

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্না টিকা উপহার হিসেবে পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় এই টিকা আসছে।

Manual2 Ad Code

শনিবার বিকালে যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত মিলার এক টুইট বার্তায় লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি- মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

কোভ্যাক্স মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্র ৩ কোটি টিকা দেওয়া ঘোষণা দিয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। গত ২২ জুন করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ-এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে এক কোটি ৬০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় হোয়াইট হাউস। এ ছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি এক কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে। সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশ।

Manual3 Ad Code

কোভ্যাক্স প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে গ্যাভি, ভ্যাকসিন অ্যালায়েন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ইনোভেশন (সেপি)।

Manual1 Ad Code

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য কোভিড ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিতে কাজ করছে কোভ্যাক্স প্রকল্পটি।এই সুবিধার আওতায় বাংলাদেশের ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা।তবে এ পর্যন্ত মাত্র একটি চালানে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!