কি রয়েছে ভারতের নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্রে ? – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কি রয়েছে ভারতের নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্রে ?

  • মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সোমবার উড়িষ্যার উপকূলে সফলভাবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও।

Manual4 Ad Code

ভারতীয় সেনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উড়িষ্যা উপকূলে অবস্থিত বিভিন্ন টেলিমেট্রি এবং রাডার সিস্টেমের মাধ্যমে এই মিসাইলের টেস্ট ফ্লাইটটি পর্যবেক্ষণ করা হয়।

Manual8 Ad Code

অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রটি এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে অনায়াসে আঘাত হানতে সক্ষম। এই সিরিজের অন্য দুই মিসাইল অগ্নি ১ ও অগ্নি ২-এর তুলনায় এর মোটরগুলো অনেকটাই আধুনিক।

দেশটির সরকারি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই টেস্ট লঞ্চ হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অগ্নি-৩-এর তুলনায় নতুন প্রজন্মের অগ্নি প্রাইমের ওজন প্রায় ৫০ শতাংশ কম। ওজনে হালকা হওয়ায় রেল বা সড়ক পথে বিশেষ সামরিক যান থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যাবে।

Manual3 Ad Code

বিশেষ ধরনের এই ব্যালেস্টিক মিসাইলটি দ্বিস্তরীয় সলিড প্রপেল্যান্ট বিশিষ্ট। পাশাপাশি রিং-লেজার জাইরোস্কোপের ওপর ভিত্তি করে এর নেভিগেশন সিস্টেম তৈরি করা হয়েছে। তাছাড়া এই মিসাইলের গাইডেন্স সিস্টেমটিতে ইলেক্ট্রোমেকানিক্যাল অ্যাকিউট-রে রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!