কুলাউড়ায় ঝটিকা অভিযানে প্রায় ২৬ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ঝটিকা অভিযানে প্রায় ২৬ হাজার টাকা জরিমানা

  • শুক্রবার, ২ জুলাই, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলায় করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি আইন লঙ্ঘন করায় এক ঝটিকা অভিযানে প্রায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ও জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম ফরহাদ চৌধুরী। এ সময় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় এর নেতৃত্বে পুলিশের একটি টিমও সাথে ছিলো।

Manual3 Ad Code

জানা যায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করে মুখে মাস্ক না পরে অকারণে চলাফেরা করার কারণে ৫ জনকে সাময়িক গ্রেপ্তার করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৫ টা পরেও দোকান পাট খোলা রাখা , সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চালানোর অপরাধে ১৫ টি মামলায় সর্বমোট ২৫ হাজার ৯শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃত ৫ জনের মুচলেকা নিয়ে বিকেলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

Manual4 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম ফরহাদ চৌধুরী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মাঠ পর্যায়ে বাস্তবায়নে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কুলাউড়া থানা পুলিশ, আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!