কুলাউড়ার বিভিন্ন গ্রামীণ বাজারে এসিল্যান্ডের অভিযানঃ জরিমানাসহ গ্রেপ্তার-৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার বিভিন্ন গ্রামীণ বাজারে এসিল্যান্ডের অভিযানঃ জরিমানাসহ গ্রেপ্তার-৭

  • শুক্রবার, ২ জুলাই, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলায় করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি আইন লঙ্ঘন করায় ৭ জনকে গ্রেপ্তার ও ১১টি মামলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুলাই) সকালে ব্রাহ্মণবাজারে ও বিকেলে জয়চন্ডী ইউনিয়নের বিজয়া ও  দিলদারপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ও জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম।

Manual8 Ad Code

অভিযানকালে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অকারণে চলাফেরা করা, মুখে মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে সাময়িক গ্রেপ্তার করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চালানোর অপরাধে ১১টি মামলায় ৪ হাজার ৬শ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃত ৭ জনের মুচলেকা নিয়ে বিকেলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মাঠ পর্যায়ে বাস্তবায়নে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কুলাউড়া থানা পুলিশ অংশগ্রহণ করে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!