মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের বিশেষ ঈদ উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের বিশেষ ঈদ উপহার

  • মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::

কুলাউড়ায় মৌলভীবাজার জেলা জনকল্যান কাউন্সিল মিডল্যান্ডস্ (ইউকে) এর বিশেষ অনুদানে করোনায় স্থবির হয়ে পড়া কর্মহীন দেড় শতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি কুলাউড়ার কৃতি সন্তান মাসুদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ উপহার প্রদান করা হয়।

Manual6 Ad Code

সোমবার (১২ জুলাই) দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন জার্নালিষ্ট সোস্যাল সোসাইটি’র সভাপতি ফারহানা বেগম হেনা’র সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ।

জার্নালিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, ব্যবসায়ী নেতা সাংবাদিক এইচ ডি রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

Manual8 Ad Code

বিতরণী কার্যক্রমে কুলাউড়া উপজেলা স্কাউটের সহকারি কমিশনার মোঃ সামসুদ্দিন বাবুর নেতৃত্বে কুলাউড়া মুক্ত স্কাউটের একটি দল সহযোগিতা করে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!