কুলাউড়ায় টাকাসহ ছিনতাইকারী রাসেল আটক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় টাকাসহ ছিনতাইকারী রাসেল আটক!

  • মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া থানা পুলিশের এক সাড়াশি অভিযানে ছিনতাইকৃত টাকাসহ সাহেদ বকস ওরফে রাসেল (৩২) নামক এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক রাসেলকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে  জেল হাজতে প্রেরণদ করা হয়েছে।

Manual1 Ad Code

থানাসূত্রে জানা যায়, কুলাউড়া থানার মেস বয় আব্দুল জলিল গত রোববার (১১ জুলাই) রাতে দক্ষিণ বাজারের এক ব্যবসায়ীর পাওনা ১৫ হাজার টাকা নিয়ে ওই দোকানে যাচ্ছিলেন। জলিল মিয়া থানা থেকে বের হয়ে দক্ষিণবাজারস্থ বনফুল মিষ্টি দোকানের সম্মুখে যাওয়ামাত্র ছিনতাইকারী রাসেলসহ ২ জন পেছন থেকে এসে জলিলকে ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে সোমবার (১২ জুলাই) বিকেলে এসআই হারুনুর রশিদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় এক সাড়াশি অভিযান চালিয়ে ছিনতাইকারী রাসেলকে তার বাড়ি থেকে আটক করে। এসময় তার ঘর থেকে ছিনতাইকৃত ১৫ হাজার টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত  মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী সাহেদ বকস ওরফে রাসেলকে মঙ্গলবার (১৩ জুলাই) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  এছাড়া অপর আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!