দেশে ফেরতদের ইকামা করার মেয়াদ আরো ৩ মাস বাড়ালো সৌদি সরকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

দেশে ফেরতদের ইকামা করার মেয়াদ আরো ৩ মাস বাড়ালো সৌদি সরকার

  • সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের কারণে সৌদিতে কর্মরত বিদেশি নাগরিকদের রেসিডেন্ট পারমিট ( ইকামা’র) মেয়াদ বিনামূল্যে তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

Manual3 Ad Code

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মহামারী করোনা ভাইরাসের কারণে স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক ক্ষয়-ক্ষতি প্রশমনে সৌদি সরকারের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো বিনামূল্যে রেসিডেন্ট পারমিট সুবিধা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত ৬ জুলাই সোমবার সৌদি প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেট এই প্্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদন তথ্যসূত্রে জানাযায়, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সৌদি আরবে গমনে নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটক এর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের এবং বৈশ্বিক করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত যেসব বিদেশি নাগরিকরা সৌদি আরবে কর্মরত আছেন কিন্তু রেসিডেন্ট পারমিট ( ইকামা’র) মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কোন ধরনের জরিমানা ছাড়াই তিন মাস মেয়াদ বাড়ানো হবে। যেসব প্রবাসী ইতিপূর্বে এক্সিট অথবা re-entry ভিসা ইস্যু করা হয়েছিল কিন্তু লকডাউন কারফিউ কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি তাদেরও বিনামূল্যে তিন মাসের ইকামার সুবিধা পাবেন।

Manual4 Ad Code

সৌদি আরবে কর্মরত বিদেশী নাগরিক ছুটি নিয়ে সৌদি আরবের বাহিরে অবস্থান করছেন কিন্তু তাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাবে ঐ সমস্ত বিদেশি নাগরিকদের আরো তিন মাসের ইকামার মেয়াদ বৃদ্ধি করা হবে কোন প্রকার জরিমানা ছাড়াই।

Manual2 Ad Code

এছাড়া ওমরাহ, ভিজিট ভিসায় সৌদি আরবে এসে ফেরত যেতে পারেননি তাদের ভিসার মেয়াদ বিনামূল্যে তিন মাস বাড়ানো হবে।

Manual3 Ad Code

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!