মরহুম হাজী আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

মরহুম হাজী আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার, এইবেলা ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার ভাটেরায় “মানব সেবাই আমাদের মূল লক্ষ্য” এই স্লোগান নিয়ে মরহুম হাজী আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী জুবায়ের সিদ্দিকী সেলিমের সার্বিক তত্বাবধানে সোমবার বিকালে ভাটেরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫ শতাধিক পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

Manual6 Ad Code

ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানুর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।

Manual3 Ad Code

ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, আমেরিকা প্রবাসী মাও সাইফুল আলম সিদ্দিকী সেফুল, প্রথম শ্রেণির ঠিকাদার খালেদুর রহমান, ছাত্রনেতা শাকিল সিদ্দিকী খালেদসহ আওয়ামিলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে অতিথিগন হতদরিদ্র পরিবারের লোকজনের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।

জানা যায়, উক্ত সংগঠনের প্রতিষ্টাতা ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের আজীবন সভাপতি মরহুম হাজী আকমল সিদ্দিকীর বড় ছেলে জুবায়ের সিদ্দিকী সেলিম লন্ডন প্রবাসী থাকলেও দীর্ঘদিন থেকে তিনি ভাটেরার বিভিন্ন উন্নয়ন ও জনসেবা মূলক কাজ করে যাচ্ছেন। লন্ডন বিলাশী জীবন ছেড়ে বর্তমানে তিনি নিজ এলাকায় সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!