কুলাউড়ায় জমিজমা নিয়ে বিরোধ হামলা ও টাকা ছিনতাইর অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কুলাউড়ায় জমিজমা নিয়ে বিরোধ হামলা ও টাকা ছিনতাইর অভিযোগ

  • মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জের ধওে হামলা ও টাকা ছিনতাইর অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে কুলাউড়া থানা অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ জুলাই রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন চৌমুহনী এলাকায় জমি কেনাবেচা নিয়ে মনসুর মনির পশ্চিম জালালাবাদ গ্রামের রফিক মিয়ার কাছে জায়গা বিক্রি করার জন্য ৪ লাখ টাকা অগ্রিম (বায়নামা) হিসেবে গ্রহণ করেন। কিন্তু মনসুর মনিরের বোনেরা জায়গা বিক্রির না করার জন্য তাকে বলেন। বোনদের কথামতো জায়গা বিক্রির সিদ্ধান্ত বদলান মনসুর মনির। কিন্তু ঘটনার রাতে রফিক মিয়ার বায়নামার টাকা ফেরৎ দিতে 8 লাখ সাড়ে ৭ হাজার টাকাসহ মিশন চৌমুহনীতে নিয়ে যান। সেখানে রফিক মিয়াকে না পাওয়ায় জমি বিক্রির মধ্যস্থতাকারী নুরুল ইসলাম বিষয়টি সমাধান করতে মনসুর মনিরতে তার বাড়িতে যেতে প্রস্তাব করেন। সেই প্রস্তাবে রাজি না হলে নুরুল ইসলাম হামলা চালান মনসুর মনিরের উপর। এতে তিনি আহত হন এবং তার সাথে থাকা বায়নামার টাকা নিয়ে নুরুল ইসলাম সিএনজি অটোরিক্সা যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Manual1 Ad Code

এদিকে মনসুর মনিরের চিৎকারে স্থানী ইউপি মেম্বার কাজল মিয়াসহ লোকজন ছুটে আসেন। আহত মনসুর মনিরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরদিন মনসুর মনির কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পরিমল জানান, ঘটনা তদন্তে মারামারি বিষয়টির প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!